রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ... প্রথম অংশ
- ankurantareep1974

- Mar 29, 2019
- 1 min read

দুই উজ্জ্বল জ্যোতি… আমাদের আলোর দিশা দেখিয়েছেন, দেখিয়েছেন পথ, শিখিয়েছেন জীবনের বাণী… একজনের গুরু কবিবর বিহারিলাল চক্রবর্তী, অন্যজনের সাধকপুরুষ রামকৃষ্ণ… ভিন্ন মতধারায় বিশ্বাসী হলেও কোথায় হয়তবা তারা এক... দুইজনের ভাবধারা হয়তবা আলাদা ছিল, হয়তবা এক... রবীন্দ্রনাথ ছিলেন ব্রাক্ষ্ম এবং নরেন প্রথমদিকে ব্রাক্ষ্ম সমাজের সদস্য হলেও তিনি পরে রামকৃষ্ণের সারথি হন... সাধারণ ব্রাক্ষ্ম সমাজের বিভিন্ন সভায় নরেন রবীন্দ্রনাথের লেখা ও সুরারোপিত গান গেয়েছিলেন...
“সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে।
তুমি সদা যার হৃদে বিরাজ দুখজ্বালা সেই পাশরে-
সব দুখজ্বালা সেই পাশরে।।”
১৮৮৮ সালের মাঘোৎসবে ব্রাক্ষ্ম সমাজের বাৎসরিক উৎসবে রবীন্দ্রনাথের উপস্থিতিতে নরেন গেয়েছিলেন এই গান...
স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথের গানের কথা, সুরের মোহ, বিজ্ঞতা ও দার্শনিকধারার বিশ্বাসী ছিলেন... তার প্রিয় তিনটি রবীন্দ্রসংগীত হল...
১. “একি এ সুন্দর শোভা! কী মুখ হেরি এ!
আজি মোর ঘরে আইল হৃদয়নাথ,
প্রেম-উৎস উথলিল আজি।।”
২. “মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত,
তোমারি রচিত ছন্দে মহান্ বিশ্বের গীত।।”
৩. “তোমারে করিয়াছি
জীবনের ধ্রুবতারা
এই সমুদ্রে আর কভু
হব না কো পথ হারা...”




Comments