top of page

রবীন্দ্রনাথ ও তার বইয়ের উৎসর্গ

  • Writer: ankurantareep1974
    ankurantareep1974
  • Mar 28, 2019
  • 1 min read

“হয়ত জানো না, দেবি, অদৃশ্য বাঁধন দিয়া

নিয়মিত পথে এক ফিরাইছ মোর হিয়া...”

সদ্য যুবক রবির ‘ভগ্নহৃদয়’ উৎসর্গ করেছিলেন ‘শ্রীমতী হে...’... তিনি তাঁকে ভালোবেসে ডাকতেন গ্রীক দেবী হেকেটির নাম অনুসারে ‘হেকেটি’... ‘শৈশবের সঙ্গীতের’ উৎসর্গের পৃষ্ঠায় লেখা ছিল...’এ কবিতাগুলিও তোমাকে দিলাম। বহুকাল হইল তোমার কাছে বসিয়াই লিখিলাম, তোমাকেই শুনাইলাম...’

‘ছবি ও গান’ উৎসর্গে কবি লিখেছিলেন ‘গত বৎসরকার বসন্তের ফুল লইয়া এ বৎসরকার বসন্তে মালা গাঁথিলাম। যাহার নয়ন-কিরণে প্রতিদিন প্রভাতে এই ফুলগুলি একটি একটি করিয়া ফুটিয়া উঠিত, তাঁহারি চরণে ইহাদিগকে উৎসর্গ করিলাম...’ ‘প্রকৃতির প্রতিশোধ’ ‘শুধু তোমাকে দিলাম...’

‘নলিনীর’ পাতা লিখতে গিয়ে কোথাও বোধহয় কবি সাবধানী হয়ে সারা পাতা সাদা রেখেছিলেন... কাদম্বরী দেবীর মৃত্যুর পরে ‘প্রকৃতির প্রতিশোধ’ এবং সম্ভবত প্রথমবার ‘ভানুসিংহের পদাবলীর’ প্রকাশ... কাদম্বরীর দেওয়া ‘ভানু’ নাম... উৎসর্গের পাতায় কারোর নাম নেই, শুধু লেখা... ‘ভানুসিংহের কবিতাগুলি ছাপাইতে তুমি আমাকে অনেকবার অনুরোধ করিয়াছিলে। তখন সে অনুরোধ পালন করি নাই। আজ ছাপাইয়াছি, আজ তুমি আর দেখিতে পাইলে না...’

 
 
 

Comments


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2019 by Alochonar Abosor. Proudly created with Wix.com

bottom of page