top of page

বসন্তোৎসব...

  • Writer: ankurantareep1974
    ankurantareep1974
  • Mar 20, 2019
  • 1 min read

দোল, হোলি এবং বসন্তোৎসব... ভারতের নানান প্রদেশে এই রঙের উৎসব ভিন্ন নামে প্রচলিত... উড়িষ্যায় এটা দোলৎসব, উত্তর ও মধ্য ভারতে হোলি বা হোরি, গোয়া ও কোঙ্কন অঞ্চলে এটা শিমাগা, দক্ষিণে এটা কামায়ন... এটা রঙ তথা ঋতু, মিলনের উৎসব... প্রাচীন কৌমসমাজের যৌনাচারমূলক অনুষ্ঠানও এটা... কৃষ্ণের রঙ নীল এবং রাধা গৌরবর্ণা... কৃষ্ণ হীনমান্যতায় ভুগে মায়ের কাছে প্রশ্ন করেছিলেন...

“যশোমতী মাইয়া সে বোলে নন্দলালা/রাধা কিঁউ গোরি ম্যায় কিঁউ কালা...”

কথিত আছে সেই সময়ে ছেলেকে শান্ত করবার জন্য যশোদা মা কৃষ্ণকে বলেছিলেন রাধাকে ইচ্ছেমতন রঙে রাঙিয়ে দিয়ে... এবং এখান থেকেই না কি হোলির সূচনা... কোথাও উল্লেখ আছে এইদিন কৃষ্ণ না কি কেশি অসুর বধ করেছিলেন... কোথাও বলা হয়েছে পুতনা রাক্ষসীর কথা... কোথাও আবার অরিষ্টাসুর বধের কথা... এই তিথি শ্রীচৈতন্যের জন্মতিথি বলে এটাকে ‘গৌর পূর্ণিমাও’ বলা হয়... ‘গীতায়’ আবার ‘বসন্তরসের’ যেমন উল্লেখ আছে, তেমনি অন্যত্র ‘রঙ্গ’ নামক উৎসবের বর্ণন আছে... মহাকবি সুরদাস বসন্ত ও হোলির ৭০-র অধিক পদ রচনা করেছেন... বিদ্যাপতি, রহিম, মীরাবাঈ থেকে শুরু করে বিহারী, কেশব ইত্যাদিদের প্রিয় বিষয় বসন্ত... অর্থাৎ এটা একটা ধর্মনিরপেক্ষ অনুষ্ঠান...

‘দোল’ শব্দের আগমন ‘দোলনা’ থেকে...  এই দীনের আগের দিন যে আগুন জ্বালানো হয় সেটা হল অশুভের বিরুদ্ধে শুভের জয়... কলকাতার বিভিন্ন বনেদী পরিবারে বিভিন্নভাবে এইদিন পালন করেন...

 
 
 

Comments


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2019 by Alochonar Abosor. Proudly created with Wix.com

bottom of page